• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

সলঙ্গার রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল

জি.এম স্বপ্না,সিরাজগঞ্জ / ১১৪ Time View
Update : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার বিকেলে হরিনচড়া বাজার নিউ ফুড ভিলেজ হোটেল প্রাঙ্গণে ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম শাহিন এর সার্বিক সহযোগিতায় অত্র ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক খোন্দকার তৌহিদুর রহমানের সভাপতিত্বে ইফতারপূর্ব আলোচনা অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক হেলাল সরকার। তিনি তার বক্তব্যে বলেন,দেশে শিগগিরই স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে। এতে রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনকে আরও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার জনকল্যাণে কাজ করে যাচ্ছে এবং এত অল্প সময়েই মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। পবিত্র রমজানের শিক্ষা ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার জন্য তিনি নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম মিস্টার চেয়ারম্যান,সাবেক সদস্য তৌহিদুল ইসলাম জুয়েল,যুবদলের যুগ্ম আহবায়ক আজমল তালুকদার,রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফছার উদ্দিন,বাঙ্গালা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল জলিল সরকার,সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রন্জু আহমেদ মুন্সিসহ রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী।
পরিশেষে ইফতার ও দোয়া মাহফিলে মরহুম শহীদ জিয়াউর রহমান,মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য,দীর্ঘায়ু ও কল্যাণ কামনাসহ দেশ- জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা