• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

১০৩ রানের ওপেনিং জুটির পরও ২৭৪ রানে থামল পাকিস্তান, সিরিজ জয়ের মিশনে শান্তরা

অনলাইন ডেস্ক / ১১১ Time View
Update : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের সামনে ২৭৫ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিয়েছে সফরকারী পাকিস্তান। মাআজ সাদাকাত ও সালমান আলী আগার জোড়া অর্ধশতকে ভর করে ৪৭.৩ ওভারে ২৭৪ রানে অলআউট হয় তারা। এক পর্যায়ে পাকিস্তান তিনশোর্ধ্ব সংগ্রহের পথে থাকলেও ইনিংসের শেষ ভাগে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় সংগ্রহ থেকে বঞ্চিত হয় সফরকারীরা।

​শুক্রবার (১৩ মার্চ) টস জিতে কুয়াশাচ্ছন্ন কন্ডিশনের সুবিধা নিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তবে স্বাগতিক বোলারদের ওপর শুরু থেকেই চড়াও হন দুই পাক ওপেনার সাহিবজাদা ফারহান ও মাআজ সাদাকাত। উদ্বোধনী জুটিতে মাত্র ৭৭ বলে ১০৩ রান যোগ করে বড় সংগ্রহের ভিত গড়ে দেন তারা। বিশেষ করে সাদাকাত ছিলেন অত্যন্ত বিধ্বংসী, মাত্র ৪৬ বলে ৭৫ রানের এক ঝোড়ো ইনিংস খেলে মিরাজের শিকারে পরিণত হন তিনি।

​সাদাকাত বিদায় নেওয়ার পর তাসকিন আহমেদ ও নাহিদ রানার তোপে ফারহান (৩১) ও শামিল হোসেন দ্রুত সাজঘরে ফিরলে কিছুটা চাপে পড়ে পাকিস্তান। তবে চতুর্থ উইকেটে মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলী আগা ১০৯ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দেন। সালমান ৬৪ রান করে রান আউটের শিকার হলে এবং রিজওয়ান ৪৪ রানে বিদায় নিলে পাকিস্তানের ইনিংসের গতি আবার কমে যায়। শেষ দিকে বাংলাদেশের বোলাররা দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ালে মাত্র ৪৩ রানে শেষ ৫ উইকেট হারায় পাকিস্তান। বাংলাদেশের পক্ষে লেগ স্পিনার রিশাদ হোসেন ৩টি এবং অধিনায়ক মিরাজ ২ উইকেট শিকার করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা