• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

বিয়ের পর অভিনয়কে বিদায়? পডকাস্টে বিস্ফোরক মন্তব্য পূজা চেরির

অনলাইন ডেস্ক / ১৩৮ Time View
Update : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

শিশুশিল্পী থেকে তারকা নায়িকা হওয়া পূজা চেরি এবার নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে এক চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। আসছে ঈদে নিজের নতুন সিনেমা ‘দম’ এর মুক্তি সামনে রেখে এক বিশেষ পডকাস্টে অংশ নিয়ে তিনি জানান, বিয়ের পর প্রয়োজন হলে অভিনয় জগতকে চিরবিদায় জানাতেও তার কোনো আপত্তি নেই।

​শনিবার (১৪ মার্চ) রাতে প্রচারিতব্য জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে অংশ নিয়ে পূজা তার ক্যারিয়ারের নানা বিতর্ক ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেন। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই অনুষ্ঠানে পূজা স্পষ্ট জানান, তার কাছে সম্পর্কের মূল্য অনেক বেশি। তিনি বলেন, “আমি কখনো চাই না আমার নামের সাথে ‘ডিভোর্স’ শব্দটি যুক্ত হোক। যদি সম্ভব হয় সংসার আর অভিনয় একসঙ্গেই চালিয়ে যাব। তবে যদি মনে হয় একটি সামলাতে গিয়ে অন্যটি বাধাগ্রস্ত হচ্ছে, তবে আমি নির্দ্বিধায় সংসারকে বেছে নেব এবং চলচ্চিত্র থেকে বিদায় নেব।”

​পডকাস্টটিতে পূজা চেরি তাকে ঘিরে থাকা বিভিন্ন সময়ের আলোচিত স্ক্যান্ডাল ও সম্পর্কের গুঞ্জন নিয়েও নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন। প্রযোজক আব্দুল আজিজ থেকে শুরু করে চিত্রনায়ক শাকিব খান, সিয়াম আহমেদ ও আদর আজাদের সঙ্গে নাম জড়ানো নিয়ে সরাসরি উত্তর দিয়েছেন তিনি। এছাড়া বর্তমান জীবনে নতুন কোনো সম্পর্কের ইঙ্গিতও দিয়েছেন এই নায়িকা। ছোটবেলা থেকে অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখলেও দিনশেষে ঘর ও সংসারকেই বেশি অগ্রাধিকার দিচ্ছেন পূজা চেরি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা