• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

ক্ষমতায় গেলে পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত বিচার নিশ্চিত করা হবে: ডা. শফিকুর রহমান

অনলাইন ডেস্ক / ১০০ Time View
Update : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনো দেশ পরিচালনার দায়িত্ব পেলে পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন ও ন্যায়বিচার নিশ্চিত করবে বলে জানিয়েছেন দলটির আমির এবং সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, পিলখানায় মেধাবী সেনা কর্মকর্তাদের হত্যার মাধ্যমে মূলত দেশের প্রতিরক্ষা ও সার্বভৌমত্বের ওপর আঘাত হানা হয়েছিল।

​শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে পিলখানা হত্যাকাণ্ড ও জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্যদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

​ডা. শফিকুর রহমান তার বক্তব্যে বলেন, “পিলখানা হত্যাকাণ্ড ইতিহাসের এক নজিরবিহীন ও বর্বরোচিত ঘটনা। অথচ এই ঘটনার আসল রহস্য আড়াল করতে অত্যন্ত সুপরিকল্পিতভাবে ভুক্তভোগীদেরই দোষীর কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। জাতি আজ এই কলঙ্কিত অধ্যায়ের প্রকৃত সত্য জানতে চায়।”

​তিনি আরও বলেন, দেশ এখন প্রতিহিংসার রাজনীতি থেকে মুক্তি চায়। জামায়াতে ইসলামী দেশে আর কোনো প্রতিহিংসার রাজনীতি চায় না—এটি দেশের সাধারণ মানুষের প্রতি তাদের দৃঢ় অঙ্গীকার। শহীদ পরিবারের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, পিলখানা ও জুলাই অভ্যুত্থানে যারা প্রাণ হারিয়েছেন, তাদের এই ঋণ জাতি কোনোদিন ভুলবে না।

​ইফতার অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও মহানগরী পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দসহ পিলখানা ট্র্যাজেডি ও জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা