• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

দুপচাচিয়ায় যুবদল নেতা তালাকপ্রাপ্ত স্ত্রীকে নির্বাতনের অভিযোগ

দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধি / ৩০৮ Time View
Update : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

দুপচাঁচিয়ায় যুবদল নেতা এমদাদুল আকন্দ তার তালাককৃত স্ত্রী নাছিমা বেগমকে নির্যাতন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এমদাদুল তালোড়া পৌর এলাকার মুড়াগাছা এলাকার মৃত আজিজুল আকন্দের ছেলে এবং তালোড়া পৌর যুবদলের আহবায়ক। এ ঘটনায় নির্যাতিত নাছিমা ১৩মার্চ দুপচাঁচিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ১২বছর পূর্বে এদদাদুলের সঙ্গে কাহালু উপজেলার চাঁনপুরা গ্রামের মৃত ময়েজ মোল্লার মেয়ে নাছিমা বেগমের বিয়ে হয়। এর মধ্যে তাদের সংসারে ৭বছরের একটি পুত্র সন্তান রয়েছে। এরই মধ্যে এমদাদুল পারিবারিক কলহের কারণে তার স্ত্রীকে ৩বার মৌখিকভাবে তালাক প্রদান করেন। গত একমাস পূর্বে আবারও তাদের মধ্যে কলহ হলে এমদাদুল তার স্ত্রীকে তালাক দেয়। তালাক প্রদানের পর নাছিমা বেগম ভাড়া বাসায় অবস্থান করছিলেন। গত ১২মার্চ বৃহস্পতিবার দুপুরে এমদাদুল নাছিমার ভাড়া বাসায় গিয়ে তার চরিত্রের মিথ্যা অপবাদ দেয় এবং বেধরক মারপিট করে খুন জখমের হুমকি প্রদান করেন। এসময় তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে নাছিমাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন মারপিটের অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা