• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

রণবীর সিংকে পেছনে ফেললেন শাকিব খান: ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে ‘প্রিন্স’

অনলাইন ডেস্ক / ১১১ Time View
Update : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ঢালিউডে বইছে সিনেমার হাওয়া। তবে এবারের লড়াইটা শুধু দেশি সিনেমার মধ্যে সীমাবদ্ধ নেই, ওপার বাংলার এমনকি বলিউডকেও টেক্কা দিচ্ছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। ইউটিউব ট্রেন্ডিং মুভির তালিকায় বলিউডের রণবীর সিংয়ের নতুন সিনেমার ট্রেলারকে পেছনে ফেলে এক নম্বরে জায়গা করে নিয়েছে শাকিবের ‘প্রিন্স’ সিনেমার টিজার।

​গত বৃহস্পতিবার (১২ মার্চ) মুক্তির পর থেকেই আলোচনার কেন্দ্রে ‘প্রিন্স’। এক মিনিট ২৯ সেকেন্ডের এই ‘প্রি-ব্লাস্ট’ টিজারে শাকিব খানকে দেখা গেছে দুর্ধর্ষ গ্যাংস্টার লুকে। লম্বা চুল, সানগ্লাস আর মারকুটে মেজাজে ঢাকার আন্ডারওয়ার্ল্ড দাপিয়ে বেড়াতে দেখা গেছে তাকে। মাত্র দুই দিনেই সাত লাখের বেশি ভিউ নিয়ে এটি এখন ট্রেন্ডিংয়ের শীর্ষে। নির্মাতারাও টিজারের এমন সাড়ায় উচ্ছ্বসিত।

​তবে শাকিব একাই নন, ইউটিউব ট্রেন্ডিংয়ে রাজত্ব করছে আরও দুটি বাংলাদেশি সিনেমা। দ্বিতীয় স্থানে রয়েছে সিয়াম আহমেদের ‘রাক্ষস’। শনিবার রাতে ট্রেলার প্রকাশের মাত্র ১৫ ঘণ্টার মধ্যেই ৪ লাখের বেশি দর্শক এটি দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন। অন্যদিকে, রণবীর সিংয়ের ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’কে সরিয়ে তালিকার পাঁচ নম্বরে উঠে এসেছে তানিম নূরের তারকাবহুল সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’।

​ইউটিউবের এই পরিসংখ্যান বলছে, এবারের ঈদে ঢাকাই সিনেমার জোয়ারে ভাসতে চলেছে দর্শক। বক্স অফিসে এই টিজার-ট্রেলারের উন্মাদনা কতটুকু আছড়ে পড়বে, তা জানতে ঈদের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে দর্শকদের।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা