• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

দুপচাঁচিয়ায় বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই প্যাকেট করে খোলা বাজারে বিক্রি

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধি / ১৬৮ Time View
Update : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দুপচাঁচিয়া উপজেলার বিভিন্ন বাজারে বিএসটিআই’র অনুমোদনহীন খোলা নিন্ম মানের লাচ্ছা সেমাই প্যাকেট জাত করে বিক্রির অভিযোগ উঠেছে। এতে ভোক্তাদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।
সরজমিন গিয়ে দেখা যায়, উপজেলার তেমাথা বাজার এলাকায় গলির মধ্যে একটি বাড়িতে গুডফুড নামে উন্নত মানের প্যাকেট বানিয়ে খোলা বাজারে থেকে নিন্ম মানের সেমাই কিনে প্যাকেটে ভরে উপজেলার বিভিন্ন দোকানে বেশি দামে বিক্রি করছেন। এসব প্যাকেটে প্রস্তুতকারক প্রতিষ্ঠানের নাম ফরিদ ফুড প্রোডাক্টস দিয়ে বিক্রি করছে। কিন্তু বিএসটিআই’র অনুমোদনের কোনো সিল বা লোগো উল্লেখ নেই। ইচ্ছা মতো প্যাকেট গায়ে দাম লেখে বাজারে বেশি দামে বিক্রি করছে। গুড ফুডের প্যাকেটে তুলে ৪০০গ্রাম ওজনে দাম ১৮০ টাকা এবং ৫০০গ্রামের দাম ২২০ টাকা মূল্যে দিয়ে বাজারে বিক্রির করছে। ফলে পণ্যের মান ও নিরাপত্তা নিয়ে ক্রেতাদের মধ্যে সন্দেহ দেখা দিয়েছে।
কয়েকজন ক্রেতা জানান, ঈদকে ঘিরে সেমাইয়ের চাহিদা বাড়ায় কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ নিচ্ছেন। খোলা নিন্ম মানের সেমাই প্যাকেট করে বিক্রি করায় পণ্যের মান যাচাই করা কঠিন হয়ে পড়ছে। এতে ভোক্তারা প্রতারিত হচ্ছেন।
এ বিষয়ে সচেতন মহল বলেন, খাদ্যপণ্যের ক্ষেত্রে বিএসটিআই’র অনুমোদন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুমোদনহীন পণ্য বাজারে বিক্রি হলে তা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত বাজার তদারকি জোরদার করার দাবি জানান।
স্থানীয় কয়েকজন দোকানদার বলেন, গুডফুডের লাচ্ছা ফরিদের বেকারিতে প্যাকেট করে বাজারজাত করেন। বিএসটিআই অনুমোদন আছে কি না জানি না। ফরিদ ফুড প্রোডাক্টস এর স্বত্বাধিকারী ফরিদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে বিএসটিআই’র অনুমোদন আছে কি না জানতে চাইলে তিনি বলেন আমি সাক্ষাতে দেখা করে কথা বলবো বলে ফোন কেটে দেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা