• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কুড়িগ্রামে তরুণদের বৃক্ষশপথ: ওয়ায়েস কারণিসহ নেতাকর্মীদের মাঠে থাকার বার্তা

রতন রায় কুড়িগ্রাম জেলা প্রতিনিধি / ১০৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বিএনপির চেয়ারপারসন প্রধানমন্ত্রীর- তারেক রহমান-এর নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় কুড়িগ্রামে অনুষ্ঠিত বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচিতে স্থানীয় তরুণ ও ছাত্র নেতাদের ব্যাপক সক্রিয় অংশগ্রহণ পরিলক্ষিত হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) দিনব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (AUST) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ ওয়ায়েস কারণি। তিনি কুড়িগ্রাম জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদের জ্যেষ্ঠ পুত্র।

এসময় আরও উপস্থিত ছিলেন নাওডাঙ্গা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ আয়নাল হক, স্থানীয় তরুণ নেতাকর্মী ও স্বেচ্ছাসেবীবৃন্দ।

কর্মসূচির অংশগ্রহণকারীরা কেবল গাছ রোপণই করেননি, পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষের মাঝে পরিবেশ রক্ষার প্রয়োজনীয়তা ও সচেতনতা তুলে ধরেন। তারা বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দেশব্যাপী ব্যাপক হারে বৃক্ষরোপণের বিকল্প নেই। বিশেষ করে আমাদের কুড়িগ্রামের মতো জলবায়ু-ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে এই উদ্যোগ প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

ইঞ্জিনিয়ার মোঃ ওয়ায়েস কারণি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আমরা এই কর্মসূচি বাস্তবায়ন করছি। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর পরিচর্যা করে বড় করে তোলাও আমাদের নৈতিক দায়িত্ব।” তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।

স্থানীয় আয়োজকরা জানান, শুধু কুড়িগ্রামেই নয়, তারেক রহমানের ঘোষিত এ কর্মসূচি দেশের বিভিন্ন অঞ্চলে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে, যাতে পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে এবং একটি সবুজ, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা