• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

সৌদি আরবের সঙ্গে মিল রেখে কাল চাঁদপুরে অর্ধশত গ্রামে ঈদ

অনলাইন ডেস্ক / ৯০ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সংহতি রেখে শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন করবে চাঁদপুরের অন্তত ৫০টি গ্রামের মানুষ। বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরিফের পীরজাদা মাওলানা মুফতি আরিফ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

​দীর্ঘ ৯৮ বছরের ঐতিহ্য মেনে প্রতি বছরই চাঁদপুরের এই গ্রামগুলোতে একদিন আগেই ঈদের আনন্দ শুরু হয়। ১৯২৮ সালে মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদ্‌যাপনের এই প্রথার সূচনা করেছিলেন। সেই থেকে তাঁর অনুসারীরা কোরআন ও হাদিসের আলোকে চাঁদ দেখার ভিত্তিতে এই নিয়ম পালন করে আসছেন।

ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায় সাদ্রা দরবার শরিফ মাঠে, যেখানে ইমামতি করবেন পীরজাদা মাওলানা মুফতি জাকারিয়া চৌধুরী। দ্বিতীয় জামাতটি সকাল সাড়ে ৯টায় সাদ্রা হামিদিয়া ফাজিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে, যার ইমামতি করবেন মুফতি আরিফ চৌধুরী। এছাড়াও হাজীগঞ্জ ও ফরিদগঞ্জসহ সংশ্লিষ্ট উপজেলাগুলোর বিভিন্ন ঈদগাহে স্থানীয়ভাবে জামাত আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, বলাখাল, শ্রীপুর, মনিহার, বড়কুল ও রাজারগাঁওসহ বেশ কিছু গ্রাম এবং ফরিদগঞ্জ উপজেলার শাচনমেঘ, খিলা, উভারামপুর, পাইকপাড়া ও রূপসাসহ অন্তত ৫০টি গ্রামে শুক্রবার ঈদের জামাত অনুষ্ঠিত হবে। শুধু চাঁদপুর নয়, দেশের আরও কয়েকটি জেলায় মাওলানা ইসহাক (রহ.)-এর অনুসারীরা একইভাবে কাল ঈদ উদ্‌যাপন করবেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা