• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

​‘রাক্ষস’ সিনেমার আইটেম গান তুঙ্গে: নাতালিয়া জানোসজেকের টলিউড অভিষেক

অনলাইন ডেস্ক / ১০৬ Time View
Update : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পেতে যাওয়া ‘রাক্ষস’ সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহের পারদ এখন তুঙ্গে। বিশেষ করে বলিউড ও হলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেকের অন্তর্ভুক্তি সিনেমাটিতে যোগ করেছে ভিন্ন মাত্রা। এবার সেই উন্মাদনা আরও বাড়িয়ে দিল সিনেমার আইটেম গান ‘বিলেত রাজা’। গানটি মুক্তি পাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।

​ইউরোপীয় বংশোদ্ভূত এই বলিউড অভিনেত্রী প্রথমবারের মতো কোনো বাংলা সিনেমায় পারফর্ম করলেন। ‘বিলেত রাজা’ শিরোনামের এই নাচনির্ভর গানে নাতালিয়ার সঙ্গে কোমর দুলিয়েছেন ঢাকাই সিনেমার হ্যান্ডসাম হাঙ্ক সিয়াম আহমেদ। গানটির কোরিওগ্রাফি করেছেন বলিউডের প্রখ্যাত কোরিওগ্রাফার আদিল শেখ। জিএম আশরাফ ও দোলার কণ্ঠের এই গানটি এখন ‘বছরের সেরা পার্টি সং’ হিসেবে তকমা পাচ্ছে।

​সিনেমার প্রযোজক শাহরিন আক্তার সুমি জানান, মুম্বাইয়ের সেট-এ ধারণ করা এই গানটি প্রকাশের পর থেকেই অভাবনীয় সাড়া মিলছে। নাতালিয়ার পারফরম্যান্স এবং সিয়ামের সঙ্গে তার অনস্ক্রিন রসায়ন দর্শকদের দারুণভাবে মুগ্ধ করেছে। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমাটির শুটিং হয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভারতে।

​উল্লেখ্য, ‘রাক্ষস’ সিনেমায় সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার সুস্মিতা চ্যাটার্জি। এর আগে এই প্রযোজনা প্রতিষ্ঠান শাকিব খানের ব্লকবাস্টার ‘বরবাদ’ নির্মাণ করে হইচই ফেলে দিয়েছিল। এবার ‘রাক্ষস’ দিয়ে তারা বক্স অফিস মাতাতে প্রস্তুত।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা