• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

কুড়িগ্রামে বিজিবির উদ্যোগে ঈদ উপহার বিতরণ, হাসি ফুটল অসহায় পরিবারের মুখে

কুড়িগ্রাম প্রতিনিধি / ৯৪ Time View
Update : শনিবার, ২১ মার্চ, ২০২৬

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে কুড়িগ্রামে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)। গতকাল শুক্রবার (২০ মার্চ) বিকেলে ব্যাটালিয়নের অধিনায়কের উদ্যোগে এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়। ঈদের আনন্দ সমাজের সর্বস্তরের মানুষের মাঝে সমভাবে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কুড়িগ্রাম শহরের প্রায় শতাধিক অসহায় পরিবারের মধ্যে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল পাঞ্জাবী, বিভিন্ন খাদ্যদ্রব্য এবং ঈদ উদযাপনের জন্য প্রয়োজনীয় নিত্যপ্রয়োজনীয় উপকরণ। এসব সহায়তা পেয়ে উপকারভোগী পরিবারগুলোর মাঝে ঈদের আনন্দ কিছুটা হলেও বাড়বে বলে আশা করছে বিজিবি।

এদিকে, শুধু ঈদকে ঘিরেই নয়-পুরো পবিত্র রমজান মাসজুড়ে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় নিয়মিত ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
ঈদ উপহার পেয়ে কাশেম আলী নামের একজন দিনমজুর বলেন, বিজিবি আজ পাঞ্জাবি, আর খাবার উপহার দিছে। আমার খুব উপকার হইছে। আমার মতো আরও অনেকে পাইছে, সবাই খুব খুশি।
কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল হক জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা