• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

তেলের লাইনে ৪ ঘণ্টা দাঁড়িয়েও ফিরলেন খালি হাতে: ফেসবুকে ক্ষোভ নাসীরুদ্দীন পাটওয়ারীর

অনলাইন ডেস্ক / ৯০ Time View
Update : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

রাজধানী ঢাকাসহ সারা দেশে জ্বালানি তেলের তীব্র সংকট ও সংগ্রহের ভোগান্তি এখন চরমে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে সরবরাহ নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ায় পেট্রোল পাম্পগুলোতে তৈরি হচ্ছে মাইলের পর মাইল দীর্ঘ সারি। অনেক পাম্পে ‘তেল নেই’ লেখা সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়ায় সাধারণ মানুষের ক্ষোভ ও ভোগান্তি আরও স্পষ্ট হয়ে উঠেছে।

​এই চরম অব্যবস্থাপনার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষার পরও তিনি জ্বালানি সংগ্রহ করতে পারেননি বলে জানিয়েছেন। সোমবার (২৩ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি ক্ষোভ প্রকাশ করে লেখেন, “৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পেলাম না।”

​রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রতিটি পাম্পে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ লাইন। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তেল না পেয়ে ফিরে যাচ্ছেন অনেকেই। বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক অস্থিরতার কারণে বাজারে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে, যার ফলে প্রয়োজনের অতিরিক্ত তেল কেনার হিড়িক পড়েছে। এতে সরবরাহ ব্যবস্থায় সাময়িক প্রচণ্ড চাপ তৈরি হয়েছে।

​তবে সরকারের পক্ষ থেকে বারবার আশ্বস্ত করা হচ্ছে যে দেশে জ্বালানি তেলের কোনো প্রকৃত সংকট নেই। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, দেশে পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক। তিনি সাধারণ মানুষকে আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি তেল না কেনার এবং ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা