• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

কুড়িগ্রামে ফুলবাড়ী-বাংটুর ঘাট পর্যন্ত তৃতীয় ধরলা সেতুর দাবিতে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি / ১০৩ Time View
Update : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

 

কুড়িগ্রামে ফুলবাড়ী থেকে বাংটুর ঘাট পর্যন্ত তৃতীয় ধরলা সেতুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) সকাল ১১টায় কুড়িগ্রামের আরডিআরএস বাজার থেকে পেড্ডার মোড় পর্যন্ত ধরলা বাঁধে সর্বস্তরের জনগণের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়৷

ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত নানা শ্রেণি পেশার সহস্রাধিক মানুষ অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য দেন, হলোখানা ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রেজা, শহিদুল ইসলাম শহীদ, আশরাফুল আলম, নজরুল ইসলাম, সাইফুর রহমান, ইউনুস আলি প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘ দিন ধরে ফুলবাড়ী থেকে বাংটুর ঘাট পর্যন্ত তৃতীয় ধরলা সেতুর দাবী জানানো হচ্ছে। কিন্তু আজ পর্যন্ত কোন উদ্যোগ নেই। এই সেতুটির অভাবে চরম ভোগান্তি ও দূর্ভোগের শিকার হচ্ছেন কুড়িগ্রাম সদরের হলোখানা, কাঁঠালবাড়ী ইউনিয়ন সহ ফুলবাড়ী উপজেলার মানুষজন। সেতু না থাকায় গর্ভবতী নারীর ডেলিভারি করাতে নানা বিড়ম্বনার শিকার হতে হয়। কৃষকরা কৃষিপণ্যের নায্য মুল্য পায় না। নানা দূর্ভোগ নিয়ে শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে যায়। ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই অবিলম্বে ফুলবাড়ী থেকে বাংটুর ঘাট পর্যন্ত তৃতীয় ধরলা সেতুর নির্মাণের জোর দাবী জানানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা