• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

ইমপ্যাক্ট সাব পড়িক্কলের তাণ্ডবে জয় পেল কোহলির দল

অনলাইন ডেস্ক / ৮৭ Time View
Update : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

আইপিএল ২০২৬-এর উদ্বোধনী ম্যাচে ঘরের মাঠে দাপুটে জয় দিয়ে আসর শুরু করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। সানরাইজার্স হায়দ্রাবাদের দেওয়া ২০২ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে চাপে পড়লেও ‘ইমপ্যাক্ট সাব’ হিসেবে নেমে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন দেবদত্ত পড়িক্কল।
মাত্র ২৬ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস খেলেন এই বাঁহাতি ব্যাটার। তার আগ্রাসী ব্যাটিংয়ে দ্রুতই ম্যাচ থেকে ছিটকে যায় হায়দ্রাবাদ।
এর আগে ব্যাট করতে নেমে ২০২ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে তোলে সানরাইজার্স। জবাবে রান তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারের প্রথম বলেই ফিল সল্টকে আউট করে বেঙ্গালুরুকে চাপে ফেলে দেন জয়দেব উনাদকাট।
এই অবস্থায় ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নেমেই ঝড় তোলেন পড়িক্কল। উনাদকাটের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে নিজের উপস্থিতি জানান দেন। এরপর মাত্র ১০ বলেই ৩টি ছক্কা ও ৩টি চারে ৩৪ রান তুলে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন তিনি।
পড়িক্কলের এই ঝড়ো ইনিংসে হায়দ্রাবাদের বোলিং পরিকল্পনা ভেস্তে যায়। ম্যাচ শেষে হায়দ্রাবাদের প্রধান কোচ ড্যানিয়েল ভেট্টোরি বলেন, তার আগ্রাসী ব্যাটিংই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে।
অন্যদিকে, এক প্রান্তে থেকে পড়িক্কলের ইনিংসকে সমর্থন দেন বিরাট কোহলি। দুজনের গড়া ১০১ রানের জুটি ম্যাচটিকে একতরফা করে তোলে।
ম্যাচ শেষে কোহলি বলেন, পড়িক্কলের ব্যাটিং দেখে তিনি স্ট্রাইক ধরে রাখার বদলে তাকে বেশি সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। তার মতে, পড়িক্কলের টাইমিং, ভারসাম্য ও আত্মবিশ্বাস ছিল অসাধারণ, যা শেষ পর্যন্ত দলকে জয় এনে দিয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা