• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

রেকর্ড ভেঙে ফিরছে ‘হ্যারি পটার’, ট্রেলারেই বিশ্বজুড়ে ঝড়

অনলাইন ডেস্ক / ১০৩ Time View
Update : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও পর্দায় ফিরছে জাদুকরী দুনিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি হ্যারি পটার। নতুন টিভি সিরিজের প্রথম ট্রেলার প্রকাশের পরই বিশ্বজুড়ে তৈরি হয়েছে ব্যাপক সাড়া।
এইচবিও তাদের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন’-এর ট্রেলার প্রকাশ করেছে, যা মুক্তির মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই ২৭৭ মিলিয়নের বেশি ভিউ পেয়ে নতুন রেকর্ড গড়েছে। প্ল্যাটফর্মটির ইতিহাসে এত দ্রুত দর্শকপ্রিয়তা অর্জনের নজির আগে দেখা যায়নি।
নতুন এই সিরিজে পুরোনো তারকাদের জায়গায় দেখা যাবে একঝাঁক তরুণ অভিনয়শিল্পীকে। হ্যারি পটারের ভূমিকায় থাকছেন ডমিনিক ম্যাকলাফলিন, হারমায়োনি গ্রেঞ্জার চরিত্রে অ্যারাবেলা স্ট্যানটন এবং রন উইজলির ভূমিকায় অভিনয় করবেন অ্যালাস্টেয়ার স্টাউট।
এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিজ্ঞ অভিনেতারাও যুক্ত হয়েছেন। প্রফেসর ডাম্বলডোর হিসেবে জন লিথগো এবং সেভেরাস স্নেইপ চরিত্রে পাপা এসিডুর উপস্থিতি দর্শকদের আগ্রহ বাড়িয়েছে। হ্যাগ্রিড চরিত্রে নিক ফ্রস্ট এবং ড্রাকো ম্যালফয় হিসেবে লক্স প্র্যাটকেও দেখা যাবে।
মূল বই অনুসরণ করেই সিরিজটির প্রথম সিজন নির্মাণ করা হয়েছে। সিনেমায় সময়ের সীমাবদ্ধতার কারণে বাদ পড়া অনেক গল্প ও বিস্তারিত ঘটনা এবার টিভি সিরিজে তুলে ধরা হবে, যা ভক্তদের জন্য নতুন অভিজ্ঞতা নিয়ে আসবে।
সব ঠিক থাকলে আগামী ২৫ ডিসেম্বর থেকে শুরু হবে এই সিরিজের যাত্রা। বড়দিন উপলক্ষে দর্শকদের জন্য এটি হতে যাচ্ছে বিশেষ উপহার।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা