• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

জ্বালানি সংকট মোকাবিলায় শিক্ষা খাতে অনলাইন বিকল্প ভাবনা

অনলাইন ডেস্ক / ১২০ Time View
Update : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার প্রভাব বৈশ্বিক জ্বালানি বাজারে পড়তে শুরু করেছে। এই পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে বাংলাদেশেও বিভিন্ন বিকল্প ব্যবস্থা নিয়ে আলোচনা চলছে। এরই অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠান সাময়িক বন্ধ রেখে অনলাইনে ক্লাস চালুর বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
বিশ্বের বিভিন্ন দেশে ইতোমধ্যে জ্বালানি সংকট মোকাবিলায় নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। ফিলিপাইনে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে, পাকিস্তানে জ্বালানির দাম বেড়েছে উল্লেখযোগ্য হারে এবং ভারতে তেল সংগ্রহে দীর্ঘ লাইনের খবর পাওয়া যাচ্ছে।
বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। বিভিন্ন ফিলিং স্টেশনে দেখা যাচ্ছে দীর্ঘ যানবাহনের সারি। চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় অনেককেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তেল না পেয়ে ফিরে যেতে হচ্ছে। অতিরিক্ত তেল মজুদের প্রবণতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। কোথাও কোথাও তেল সংগ্রহকে কেন্দ্র করে উত্তেজনার ঘটনাও ঘটছে।
বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি মোকাবিলায় দ্রুত পরিকল্পিত পদক্ষেপ না নিলে সংকট আরও তীব্র হতে পারে। এ প্রেক্ষাপটে যানজট কমানো ও জ্বালানি সাশ্রয়ের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস চালুর প্রস্তাব সামনে এসেছে।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. মনজুর আহমদ বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান চালু থাকলে জ্বালানির ওপর চাপ বাড়বে। তাই আপৎকালীন পরিস্থিতিতে বিকল্প ব্যবস্থা হিসেবে অনলাইন ক্লাস বিবেচনা করা যেতে পারে। তবে কোভিড-১৯ সময়কার অভিজ্ঞতা বিবেচনায় রেখে এ বিষয়ে পরিকল্পনা নেওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, সম্পূর্ণ অনলাইনের পরিবর্তে সময়সূচি পরিবর্তন বা অনলাইন-অফলাইন সমন্বিত পদ্ধতিও কার্যকর হতে পারে।
সংশ্লিষ্টরা মনে করছেন, জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত ও সমন্বিত উদ্যোগ নেওয়া না হলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা