• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

জুলাই সনদ ও গণভোটে গুরুত্ব নেই সংসদে: নাহিদ

অনলাইন ডেস্ক / ৯২ Time View
Update : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, জাতীয় সংসদের বর্তমান কার্যক্রমে জুলাই সনদ ও সাম্প্রতিক গণভোটের কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না।
রোববার (২৯ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, সংসদ কীভাবে গঠিত হয়েছে, তা যেন ভুলে যাওয়া হচ্ছে। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত গণভোটের গুরুত্ব বর্তমান কার্যক্রমে প্রতিফলিত হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
নাহিদ ইসলাম আরও বলেন, গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংসদের দৈনন্দিন কার্যক্রমের আগে আলোচনায় আসা উচিত। এ বিষয়ে যথাযথ আলোচনা না হলে তা দেশের ভাবমূর্তি ও জনগণের প্রত্যাশার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে তিনি সতর্ক করেন।
তিনি মনে করেন, জনগুরুত্বপূর্ণ এসব ইস্যুর সমাধান সংসদেই হওয়া প্রয়োজন। এসব বিষয়ে আলোচনা শেষে নিয়মিত প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা যুক্তিসঙ্গত হবে।
এ সময় তিনি জানান, গণভোট ও জুলাই সনদ নিয়ে আলোচনার জন্য সংসদের বিধি অনুযায়ী ইতোমধ্যে নোটিশ জমা দিয়েছে বিরোধীদল।
স্পিকার ও সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগুরুত্বপূর্ণ বিষয় হিসেবে এসব ইস্যুতে দ্রুত আলোচনার ব্যবস্থা করা জরুরি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা