• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

নীতিমালা বাতিল না হলে সার বিক্রি বন্ধের হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক / ৯৬ Time View
Update : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

সার ডিলার নিয়োগ ও বিতরণ সংক্রান্ত নীতিমালা-২০২৫ বাতিলের দাবিতে সার বিক্রি বন্ধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ)।
সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নীতিমালা বাতিল না হলে সারা দেশে সব সার ডিলার ও খুচরা বিক্রেতারা অনির্দিষ্টকালের জন্য সার বিক্রি ও সংশ্লিষ্ট কার্যক্রম বন্ধ রাখবেন।
বিএফএ জানায়, তারা কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ-এর কাছে একাধিকবার লিখিতভাবে নতুন নীতিমালার কার্যক্রম স্থগিত রেখে ২০০৯ সালের নীতিমালা বহাল রাখার দাবি জানিয়েছে। পাশাপাশি অংশীজনদের মতামত নিয়ে নতুন করে যুগোপযোগী নীতিমালা প্রণয়নের আহ্বানও জানানো হয়েছে।
এর আগে গত ১১ মার্চ জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রায় ২০ হাজার ডিলার মানববন্ধন করেন। তখন দুই কর্মদিবসের মধ্যে দাবি মানা না হলে দেশব্যাপী কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছিল। তারই ধারাবাহিকতায় এবার সার বিক্রি, বিতরণ, সরবরাহ ও পরিবহন বন্ধের কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নতুন নীতিমালা কার্যকর হলে দেশের প্রায় ৪৬ হাজার খুচরা বিক্রেতা ক্ষতির মুখে পড়বেন, যা কৃষি খাতে বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে।
এদিকে মন্ত্রীর একান্ত সচিব মো. খোরশেদ আলম জানান, নীতিমালা-২০২৫ বাস্তবায়নের সময়সীমা এক মাস বাড়িয়ে ৩০ এপ্রিল পর্যন্ত করা হয়েছে। পাশাপাশি বিষয়টি পর্যালোচনার জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে, যা ঈদের পর প্রতিবেদন দেবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা