• রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

দেশজুড়ে অভিযানে ২ লাখ লিটার জ্বালানি তেল উদ্ধার

অনলাইন ডেস্ক / ১০৩ Time View
Update : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

সারা দেশে জ্বালানি তেলের অবৈধ মজুত রোধে ব্যাপক অভিযান চালিয়ে ২ লাখ ৮ হাজার ৬৫০ লিটার তেল উদ্ধার করেছে সরকার।
সোমবার (৩০ মার্চ) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।
তিনি জানান, ৩ থেকে ২৯ মার্চ পর্যন্ত মোট ৩ হাজার ১৬৮টি অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার হওয়া তেলের মধ্যে রয়েছে ১ লাখ ৩৯ হাজার ৯৬৫ লিটার ডিজেল, ২২ হাজার ৫৩৯ লিটার অকটেন এবং ৪৬ হাজার ১৪৬ লিটার পেট্রোল। এ সময় অবৈধ মজুতকারীদের কাছ থেকে ৭৫ লাখ ১৬ হাজার টাকা জরিমানাও আদায় করা হয়েছে।
জ্বালানি বিভাগ জানিয়েছে, দেশে বর্তমানে জ্বালানির পর্যাপ্ত মজুত রয়েছে। মার্চ শেষে ১ লাখ ৩৩ হাজার টন ডিজেল উদ্বৃত্ত রয়েছে এবং শিগগিরই আরও দুটি জাহাজে ৫৪ হাজার ৬০০ টন ডিজেল দেশে পৌঁছাবে।
সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভারত থেকে পাইপলাইনে তেল আসার পাশাপাশি চীন, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর থেকেও নতুন চালান আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে জ্বালানি সংকটের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এ ছাড়া কৃষকদের অগ্রাধিকার দিয়ে ডিজেল সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। উপজেলা পর্যায়ে তালিকা অনুযায়ী বিতরণ কার্যক্রম চলছে এবং এখন পর্যন্ত কোথাও বড় ধরনের সংকটের অভিযোগ পাওয়া যায়নি।
জ্বালানি বিভাগের মতে, কিছু ক্ষেত্রে অতিরিক্ত কেনাকাটা ও অবৈধ মজুতের কারণে সাময়িক চাপ তৈরি হলেও সামগ্রিক সরবরাহ স্বাভাবিক রয়েছে। আন্তর্জাতিক বাজারের অস্থিরতার প্রভাব বিবেচনায় নিয়ে সরকার নিয়মিত মূল্য সমন্বয় এবং বিকল্প উৎস থেকে আমদানির উদ্যোগ জোরদার করেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা