• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা

অনলাইন ডেস্ক / ১০১ Time View
Update : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু-কে নিয়ে বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজা-র বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে মামলাটি করেন সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম। মামলাটি শুনানি শেষে বর্তমানে আদেশের জন্য অপেক্ষমাণ রয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।
অভিযোগে বলা হয়েছে, গত ২৭ মার্চ কুষ্টিয়ার হরিপুর বড় মসজিদে জুমার খুতবার আগে বক্তব্য দেওয়ার সময় আমির হামজা মন্ত্রীকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ বলে অভিহিত করেন। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে, যা মন্ত্রীর ব্যক্তিগত ও সামাজিক মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে বলে দাবি করা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়, এ ধরনের বক্তব্যের মাধ্যমে ১০০ কোটি টাকার সম্মানহানি হয়েছে। এ ঘটনায় দণ্ডবিধির ৫০০ ধারায় ব্যবস্থা গ্রহণ এবং আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা