• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

হিটলার প্রসঙ্গে মন্তব্যে সমালোচনা, ভিসা বাতিল আজহারীর

অনলাইন ডেস্ক / ৯১ Time View
Update : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

অস্ট্রেলিয়ায় বক্তব্যকে ঘিরে বিতর্কের জেরে বাংলাদেশের আলোচিত ধর্মীয় বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করা হয়েছে। দেশটির সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ‘বিশ্বাসের উত্তরাধিকার’ শীর্ষক একটি সিরিজে অংশ নিতে ইস্টার উপলক্ষে অস্ট্রেলিয়া সফরে যান আজহারী। তার সফরসূচিতে ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরায় বক্তব্য দেওয়ার পরিকল্পনা ছিল। তবে হিটলারকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগ ওঠার পর মঙ্গলবার তার ভিসা বাতিল করা হয়।
জানা গেছে, এক বক্তব্যে তিনি হিটলারকে ইহুদিদের জন্য ‘ঐশ্বরিক শাস্তি’ হিসেবে উল্লেখ করেন এবং ইহুদিদের নিয়ে অবমাননাকর মন্তব্য করেন বলে অভিযোগ উঠেছে। এ ধরনের মন্তব্যের জেরে অস্ট্রেলিয়ার বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়।
এ বিষয়ে দেশটির লিবারেল সিনেটর জোনাথন ডুনিয়াম জানান, আজহারীর সফর নিয়ে আগে থেকেই কিছু সংগঠন উদ্বেগ প্রকাশ করেছিল এবং বিষয়টি সংসদ সদস্যদেরও জানানো হয়। পরবর্তীতে সরকার বিষয়টি বিবেচনায় নিয়ে ভিসা বাতিলের সিদ্ধান্ত নেয়।
ভিসা বাতিলের পর বর্তমানে তিনি দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা