• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

শিবগঞ্জে সোয়েটার তৈরির কারখানায় অগ্নিকান্ডে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত

অনলাইন ডেস্ক / ১১০ Time View
Update : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

বগুড়ার শিবগঞ্জে সোয়েটার তৈরির কারখানায় ও বসত বাড়িতে অগ্নিকান্ডে আসবাবপত্রসহ প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত।

জানা গেছে, উপজেলার সৈয়দপুর ইউনিয়নের কুকিবাজিত গ্রামের সোয়েটার ও মোজা তৈরির কারখানার মালিক জাহিদুল ইসলামের বসত বাড়ীতে গতকাল ভোর ৬টার দিকে বিদ্যুতের শর্ট সার্কিটের সূত্রপাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কিছুক্ষণের মধ্যে কারখানার সুতা, সোয়েটার, মোজা এবং বসত বাড়ীর টিভি, ফ্রিজ, চাল, ডালসহ বিভিন্ন আসবাবপত্র পুড়িয়ে প্রায় ২০ লক্ষাধিক টাকা ক্ষতি সাধিত হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে অগ্নিকান্ড নিবারণ করেন। এব্যাপারে শিবগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে নগদ অর্থ, শুকনা খাবার এবং কম্বল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এস.এম তাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্দুল মোত্তালেব, আব্দুর রাজ্জাক, স্থানীয় বিএনপি নেতা আব্দুল মান্নান, কামরুজ্জামান তারা, জিল্লুর রহমান, বেনজির রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা