• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

অভিষেক মৌসুমেই বাজিমাত, বিগ ব্যাশে বর্ষসেরা রিশাদ

অনলাইন ডেস্ক / ৮৭ Time View
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

বিগ ব্যাশ লিগের (২০২৫-২৬) আসরে অভিষেক মৌসুমেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। হোবার্ট হারিকেন্সের হয়ে খেলতে নেমে পুরো আসরজুড়ে ধারাবাহিকভাবে নজরকাড়া বোলিং করেন তিনি।
ফ্র্যাঞ্চাইজিটি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করে জানায়, মৌসুমের সেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন রিশাদ। ক্রিকেট তাসমানিয়া আয়োজিত এই পুরস্কার বিতরণে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা খেলোয়াড়দের স্বীকৃতি দেওয়া হয়, যেখানে নিজের পারফরম্যান্স দিয়ে সবাইকে ছাড়িয়ে যান এই তরুণ স্পিনার।
দলের হয়ে ১১ ইনিংসে বোলিং করে সর্বোচ্চ ১৫ উইকেট শিকার করেন রিশাদ। তার ইকোনমি রেট ছিল ৭.৮২ এবং গড় ২০.৮৬। এক ম্যাচে ২৬ রানে ৩ উইকেট নেওয়া ছিল তার সেরা বোলিং পারফরম্যান্স।
মনোনয়ন তালিকায় নাথান এলিস, ক্রিস জর্ডান ও নিখিল চৌধুরীর মতো তারকারা থাকলেও শেষ পর্যন্ত সবার ওপরে জায়গা করে নেন রিশাদ। যদিও হোবার্ট হারিকেন্স প্লে-অফে যেতে পারেনি, তবুও দলের সেরা বোলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি।
তার এই পারফরম্যান্সে প্রশংসা করেছেন ক্রিকেট বিশ্বের অনেকেই, এমনকি অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিংও। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও রিশাদের ধারাবাহিকতা রয়েছে—২০২৩ সাল থেকে এখন পর্যন্ত ৫৫ ম্যাচে ৭১ উইকেট শিকার করেছেন তিনি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা