• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

মাখোঁকে নিয়ে ট্রাম্পের বিতর্কিত মন্তব্য

অনলাইন ডেস্ক / ১০৪ Time View
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁকে নিয়ে এক বিতর্কিত মন্তব্য করেছেন, যা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
বুধবার (১ এপ্রিল) এক ব্যক্তিগত মধ্যাহ্নভোজে ট্রাম্প দাবি করেন, মাখোঁ তার স্ত্রীর কাছ থেকে ‘দুর্ব্যবহার’-এর শিকার হয়েছেন। তিনি এমনকি ইঙ্গিত দেন, মাখোঁর মুখে আঘাতের চিহ্ন রয়েছে। যদিও এ ধরনের বক্তব্যের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।
এর আগে ২০২৫ সালের মে মাসে ভিয়েতনাম সফরের সময় একটি ভাইরাল ভিডিও ঘিরে এমন গুঞ্জন ছড়িয়েছিল, যা নিয়ে ফরাসি প্রেসিডেন্ট তা ‘ভুল বোঝাবুঝি’ বলে উড়িয়ে দেন।
একই আলোচনায় ট্রাম্প ইউরোপীয় মিত্রদের নিয়েও অসন্তোষ প্রকাশ করেন। ইরান ইস্যুতে সহযোগিতা চেয়ে যুক্তরাজ্য ও ফ্রান্সের কাছে প্রত্যাশিত সাড়া পাননি বলে অভিযোগ করেন তিনি। এমনকি ন্যাটোকেও ‘কাগুজে বাঘ’ বলে কটাক্ষ করেন।
মধ্যাহ্নভোজে ট্রাম্প আরও জানান, তিনি মাখোঁকে উপসাগরীয় অঞ্চলে সহায়তার জন্য অনুরোধ করেছিলেন। তবে মাখোঁ সে অনুরোধে সাড়া দেননি বলেও দাবি করেন তিনি। পরে ট্রাম্প ফরাসি উচ্চারণ অনুকরণ করে বিষয়টি রসিকতার ছলে উপস্থাপন করেন।
ঘটনার পর হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত ওই মধ্যাহ্নভোজের ভিডিওটি দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে, যা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা