• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

জ্বালানি নিয়ে স্বস্তির খবর, সংকট হবে না এপ্রিলজুড়ে

অনলাইন ডেস্ক / ১২০ Time View
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

এপ্রিল মাসে দেশে জ্বালানি তেলের কোনো সংকট হবে না বলে আশ্বস্ত করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। জনগণকে অপ্রয়োজনীয়ভাবে তেল মজুত না করারও আহ্বান জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী এ তথ্য জানান।
তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে জ্বালানি পরিস্থিতিতে নিরাপদ অবস্থানে রয়েছে এবং এপ্রিল মাসজুড়ে সরবরাহ স্বাভাবিক থাকবে। ইরান থেকে হরমুজ প্রণালি হয়ে ছেড়ে আসা ছয়টি জাহাজের মধ্যে একটি অপরিশোধিত তেলবাহী জাহাজ রয়েছে, যা দেশে পৌঁছালে ইস্টার্ন রিফাইনারিতে সরবরাহ আরও শক্তিশালী হবে।
তিনি আরও বলেন, সরকার জনগণের স্বার্থ বিবেচনায় জ্বালানি তেলের দাম বাড়ায়নি। তবে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে সবাইকে সচেতনভাবে জ্বালানি ব্যবহার করতে হবে। অপ্রয়োজনীয় ব্যবহার ও মজুত প্রবণতা পরিহার করে সাশ্রয়ী ব্যবহারের মাধ্যমে জাতীয় স্বার্থ রক্ষা করার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা