• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

রায়গঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময় করলেন দুলাল হোসেন খান

জি.এম স্বপ্না,সিরাজগঞ্জ : / ৯৩ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

রায়গঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময় করলেন দুলাল হোসেন খানপেশাগত সাংবাদিকদের অন্যতম সংগঠন “রায়গঞ্জ প্রেসক্লাব”এ স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক প্রাণবন্ত মতবিনিময় সভা করেছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব দুলাল হোসেন খান।

আজ শনিবার (১১ এপ্রিল) দুপুরে ধানগড়া চৌরাস্তা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হায়দার আব্বাসীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. গোলাম মুক্তাদিরের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে দুলাল হোসেন খান বলেন,তিনি সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে আসছেন এবং ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চান।তিনি সাংবাদিকদের “সমাজের দর্পণ” আখ্যা দিয়ে বলেন,তাদের বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমেই সমাজের প্রকৃত চিত্র উঠে আসে।উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা অপরিহার্য বলেও উল্লেখ করেন তিনি।
তিনি নির্বাচিত হলে উপজেলার অবকাঠামোগত উন্নয়ন,শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. রাশেদুল হাসান মিরন, উপজেলা যুবদলের সহ-সভাপতি লেলিন হোসেন খান এবং ব্রহ্মগাছা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. জহুরুল ইসলাম লিটনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা,সম্ভাবনা ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরে কার্যকর সমাধানের আহ্বান জানান।সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা