• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

উল্লাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ প্রতিনিধি / ৯৫ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১৪৩৩ বঙ্গাব্দের পহেলা বৈশাখ বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা প্রশাসন এ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান,চিত্রকলা প্রতিযোগিতা,পুরস্কার বিতরণ ও ইলিশ পান্তা খাওয়ার আয়োজন করে।
সকালে উপজেলা পরিষদ চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে এক আনন্দ শোভাযাত্রা বের হয়।এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয়।সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আরিফ এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া সহকারী কমিশনার (ভুমি) শারমিন আক্তার রিমা,উল্লাপাড়ার সাবেক পৌর মেয়র এম বেলাল হোসেন,পৌর সচিব মোঃ আশরাফুল ইসলাম ভূঁইয়া, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মো: শাহজাহান আলী, উল্লাপাড়া সরকারি মার্চেন্ট পাইলট উচ্চ বিদ্যালয় ও টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মীর আব্দুল হান্নান, উল্লাপাড়া হামিদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো: সেরাজুল ইসলাম, উল্লাপাড়া মহিলা দাখিল মাদ্রাসার সুপার মো: ছোরমান আলী সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ। এ সময় পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা