• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

দুপচাঁচিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ / ৮০ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

দুপচাঁচিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
২০২৫-২৬ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে গ্রীষ্মকালীন তিল ও উফশী আউশ ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার এবং পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো মেশিন বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ১৬এপ্রিল বৃহস্পতিবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দুপচাঁচিয়ার আয়োজনে উপজেলা কৃষি অফিস হলরুমে উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খানের সভাপতিত্বে কৃষকদের মাঝে এ বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়। এসময় উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, সাবেক সভাপতি আব্দুল হামিদ, উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ সাইফুল আবেদীন, অতিরিক্ত কৃষি অফিসার সালমা আকতার, কৃষি সম্প্রসারণ অফিসার যারীন তাসনিম নিলয় উপস্থিত ছিলেন। এদিন ৫’শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ৫কেজি আউশ ধানের বীজ, ১০কেজি ডিএপি সার, ১০কেজি এমওপি সার এবং ২০জন কৃষকের মাঝে ১কেজি তিল বীজ, ১০কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এছাড়াও পেঁয়াজ সংরক্ষণের জন্য ৩জন কৃষকের মাঝে ৩টি এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে।
#


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা