• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

নীলফামারীর সংরক্ষিত আসনে তৃনমুলের ভরসা বিলকিস ইসলাম

নীলফামারী প্রতিনিধি) / ৩৫৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

নীলফামারীর সংরক্ষিত আসনে তৃনমুলের ভরসা বিলকিস ইসলাম

চাকচিক্য আর প্রচারণার রাজনীতির বাইরে, কর্ম আর ত্যাগ দিয়ে নিজেকে প্রমাণ করেছেন নীলফামারীর এক নারী নেত্রী বিলকিস ইসলাম। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পথ পেরিয়ে সংরক্ষিত নারী আসনের এমপি হওয়ার স্বপ্ন দেখছেন তিনি। তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা—এই ত্যাগী নেত্রীই হবেন তাদের আশ্রয়স্থল।
নীলফামারীর কিশোরগঞ্জের মেয়ে বিলকিস ইসলাম। তিন যুগেরও বেশি সময় ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত এই নেত্রী আজ তৃণমূল বিএনপির ভরসার নাম।
সৈয়দপুর ও কিশোরগঞ্জের ওয়ার্ড পর্যায় থেকে সৈয়দপুর রাজনৈতিক জেলা পর্যন্ত দলীয় প্রতিটি আন্দোলন-সংগ্রামে ছিল তার সরব উপস্থিতি। সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ, নেতাকর্মীদের পাশে থাকা—সব মিলিয়ে তিনি হয়ে উঠেছেন আলোচিত এক মুখ।
সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন বলেন—
“এই অঞ্চলে এখনো দলীয় কোনো এমপি নেই। নেতাকর্মীদের যাওয়ার জায়গা নেই। বিলকিস ইসলাম আপাই আমাদের ভরসা। আমরা তাকে মহিলা এমপি হিসেবে দেখতে চাই।”

দলীয় একাধিক সূত্র ও স্থানীয়দের মতে, শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে শুরু হওয়া তার রাজনৈতিক পথচলা আজও অব্যাহত রয়েছে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আস্থা রেখে কঠিন সময় পার করেছেন তিনি।

স্থানীয়রা বলছেন,
“সময় এসেছে ত্যাগের মূল্যায়নের। বিলকিস ইসলাম কে এমপি করা হলে এলাকার উন্নয়ন ও মানুষের সেবা নিশ্চিত হবে।”

বিলকিস ইসলাম জানান- শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্ব গনতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অকুতোভয় ভাই বোনেরা এবং বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্র জনাব তারেক রহমান এর সম্বৃদ্ধ বাংলাদেম গড়ার লক্ষে নিয়ে কাজ করতে আমি সংরক্ষিত মহিলা আসনে এমপি পদে দলীয় মনোনয়ন জমা দিয়েছি। গত ১৭ বছরের আন্দোলন সংগ্রামের পরীক্ষিত সৈনিকদের পদবারে সংসদ হবে দেশ উন্নয়নের সুতিকাগার। আমি প্রেতিটি আন্দোলন কর্মসূচীতে ঢাকা, সৈয়দপুর ও কিশোরগঞ্জের প্রতিটি ইউনিয়নে অংশগ্রহন করেছি। বেগম খালেদা জিয়ার কর্মসূচী জনাব তারেক রহমানের নির্দেশে পৌছে দিয়েছি।

আমি দৃঢ়ভাবে বিশ্বাস বিশ্বাস করি মননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নতুন দিনের সূচনা করেছেন তা অবশ্যই দেশকে বিশ্বদরবারে প্রতিষ্ঠিত করবে। বিগত মাসে তিনি যেভাবে এদেশের মানুষকে আপন করে নিয়েছেন তা শুধুমাত্র শহীদ জিয়াকেই মনে করিয়ে দেয়।

আমি আমার জীবনের শ্রেষ্ট স্বপ্ন পূরনের দ্বারপান্তে। যদি জনাব তারেকে রহমান আমাকে সংরক্ষিত মিহলা আসনের এমপি হিসবে মনোনয়ন দেন তাহলে ২০ বছরের অবহেলিত সৈয়দপুর – কিশোরগঞ্জের মানুষের দুঃখ দুদর্শার ও বঞ্চনার ইতিহাসকে পাল্টে দিতে চেষ্টা করবো। আমি আমার রাজনৈতিক নেতৃবৃন্দ, সম্মানিত কর্মীবৃন্দ ও সাধারণ জনগনের কাছে দোয়া চাই।

দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, তৃণমূলের সঙ্গে নিবিড় সম্পর্ক এবং পরীক্ষিত নেতৃত্ব—সব মিলিয়ে বিলকিস ইসলাম এখন সৈয়দপুর – কিশোরগঞ্জে এলাকার বিএনপি নেতাকর্মীদের প্রধান প্রত্যাশা।
এখন দেখার বিষয়, দলীয় হাইকমান্ড তার এই ত্যাগ ও অবদানকে কতটা মূল্যায়ন করে।
ত্যাগ আর কর্মের রাজনীতিতে সামনে এগিয়ে যাওয়া এই নেত্রীকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা এখন তুঙ্গে। সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলে, সেই প্রত্যাশা কতটা বাস্তবতায় রূপ নেয়—সেদিকেই তাকিয়ে সৈয়দপুর ও কিশোরগঞ্জবাসি।

উল্লেখ তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে গত শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১ টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। প্রার্থীরা ১২ এপ্রিলের মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন ছিলো।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা