• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

গাইবান্ধায় কাল বৈশাখীর তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

আঃ রাজ্জাক সরকার / ২২২ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

গাইবান্ধায় কাল বৈশাখীর তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি,
আঃ রাজ্জাক সরকার
গাইবান্ধা জেলা,
২৬/৪/২০২৬ ইং
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের দক্ষিণ কোচাশহর গ্রাম রোববার (২৬ এপ্রিল ২০২৬) বিকেলে আকস্মিক কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে। ঝড়ের তাণ্ডবে গ্রামটির অসংখ্য ঘরবাড়ি, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে হঠাৎ করে কালো মেঘ জমে প্রবল দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। ঝড়ের তীব্রতায় টিনের ঘরবাড়ি উড়ে যায়, অনেক গাছ উপড়ে পড়ে এবং মাঠের পাকা ও আধাপাকা ফসল নষ্ট হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত এলাকাবাসী জানান,অনেক পরিবার ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে পড়েছেন। তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসনের সহায়তা কামনা করেছেন তারা।
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহরুল হক জাহিদ জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা