• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

অনলাইন আম বিক্রি করে বদলগাছীর তরুণ উদ্যোক্তা মোস্তাকিমের ভাগ্যবদল

সিজান সিদ্দিকী, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি / ৪৯ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

 

প্রযুক্তি ও মেধার সঠিক সমন্বয়ে ভাগ্যের চাকা ঘুরিয়েছেন নওগাঁর বদলগাছী উপজেলার তরুণ উদ্যোক্তা এস এম মোস্তাকিম।

নিজের মেধা আর কঠোর পরিশ্রমকে কাজে লাগিয়ে ফেসবুকভিত্তিক ই-কমার্স প্রতিষ্ঠান ‘বদলগাছী ম্যাংগো সেল বাজার’ প্রতিষ্ঠার মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে আম বিক্রি করে দেশ এবং প্রবাসে ব্যাপক সাড়া ফেলেছেন তিনি

বর্তমানে নওগাঁর আম দেশের ফলের বাজারে অন্যতম শীর্ষস্থান দখল করে আছে। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে মোস্তাকিম গত কয়েক বছর ধরে অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ কেমিক্যালমুক্ত ও খাঁটি আম সরাসরি বাগান থেকে ক্রেতাদের ঘরে পৌঁছে দিচ্ছেন।

এ বছর তিনি নিজের জমিতে চাষ করা নাগ ফজলি আমসহ অন্যান্য জনপ্রিয় আমরুপালি, ব্যানানা জাতের আম অনলাইনের মাধ্যমে অর্ডার নিয়ে দেশব্যাপী সরবরাহ করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার-প্রচারণা এবং গুণগত মান বজায় রাখার কারণে খুব দ্রুতই তাঁর ক্রেতাসংখ্যা বৃদ্ধি পেয়েছে।

ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তের সাধারণ ক্রেতা ও প্রবাসীরাও ঘরে বসেই তাঁর পেজ থেকে বিষমুক্ত আমের অর্ডার করছেন

তরুণ এই উদ্যোক্তা জানান, প্রথম দিকে বিষয়টি চ্যালেঞ্জিং হলেও সততা ও সঠিক পণ্যের কারণে ক্রেতাদের মাঝে দারুণ বিশ্বাসযোগ্যতা তৈরি হয়েছে।

তবে আম দ্রুত পচনশীল কৃষিপণ্য হওয়ায় মাঝে মাঝে কুরিয়ার সার্ভিসের ধীরগতির কারণে কিছু ভোগান্তিতে পড়তে হয়।

পরিবহন ও কুরিয়ার ব্যবস্থা আরও উন্নত হলে অনলাইনের এই বাজারকে আরও বড় পরিসরে নিয়ে যাওয়া সম্ভব।

এবং তাঁর সন্তান অনেক বড় একটি অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছেন,,তাঁর সন্তানের জন্য দোয়া চেয়েছেন।

বদলগাছী উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহান বলেন, মোস্তাকিমের মতো শিক্ষিত তরুণরা এভাবে অনলাইন ব্যবসায় যুক্ত হওয়ায় একদিকে যেমন আমচাষিরা সরাসরি ন্যায্য মূল্য পাচ্ছেন, অন্যদিকে সৃষ্টি হচ্ছে নতুন নতুন কর্মসংস্থান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা