• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

আটমূল বিরাজ উদ্দিন দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সোহেল রানা, শিবগঞ্জ(বগুড়া)প্রতিনিধি / ৯৩ Time View
Update : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূল বিরাজ উদ্দিন দাখিল মাদ্রাসার ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার(৬ এপ্রিল) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সুপার এমদাদুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটমূল ইউনিয়ন যুবদল সভাপতি ও ইউপি সদস্য খোরশেদ আলম কাজল।
এছাড়াও উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক মোসলিম উদ্দিন, আঃ হান্নান, রফিকুল ইসলাম, জাকারিয়া ও আবু তাহের। আরও উপস্থিত ছিলেন সমাজসেবক লুৎফর রহমান, শাহি আলম মন্টু, ছাত্রদল নেতা ইমরান হোসেন, সাব্বির আহমেদ ও সাদিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তারা বলেন, জীবনের প্রতিটি ধাপে সফল হতে হলে নিয়মিত অধ্যয়ন, সময়ানুবর্তিতা এবং নৈতিক মূল্যবোধ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি শিক্ষার্থীদের সৎ, দক্ষ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে মনোযোগী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা