বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার(২ এপ্রিল) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলিম তালুকদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটমূল ইউনিয়ন যুবদলের সভাপতি ও ইউপি সদস্য খোরশেদ আলম কাজল।তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফলের দিকেই নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে নিজেদের গড়ে তুলে দেশ ও সমাজের দায়িত্বশীল নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদল নেতা শাহি আলম মন্টু, যুবদল নেতা মোমিনুল ও নয়ন, ছাত্রদল নেতা ইমরান হোসেন, রিফাত, সুমন, সাব্বির আহমেদ, তোফিক,নবীর উদ্দিন, বিদায়ী শিক্ষার্থী মাহফুজ, আব্দুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান শেষে এসএসসি পরীক্ষর্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়।