• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

আদালতের রায়: মানহানি মামলায় সাবেক দুই মন্ত্রী ও সাবেক বিচারপতির জামিন মঞ্জুর

অনলাইন ডেস্ক / ৯১ Time View
Update : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর মন্তব্য করার অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন এবং সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। মঙ্গলবার (২৪ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালত শুনানি শেষে তাঁদের জামিন মঞ্জুর করেন।

​আদালত সূত্রে জানা গেছে, এদিন হাসানুল হক ইনুকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতে হাজির করা হয়। অন্য দুই আসামি রাশেদ খান মেনন ও শামসুদ্দিন চৌধুরী মানিককেও শুনানির জন্য আদালতে আনা হয়েছিল। শুনানি শেষে ইনুকে এই মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তীতে তিন আসামির আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। এর আগে গত ২১ জানুয়ারি এই মামলায় মেনন ও মানিককে গ্রেপ্তার দেখানো হয়েছিল।

​উল্লেখ্য, ২০২৪ সালের ২২ আগস্ট আইনজীবী জিয়াউল হক বাদী হয়ে এই মানহানি মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, বিচারপতি মানিক একটি টেলিভিশন টকশোতে জিয়াউর রহমানকে ‘রাজাকার ও যুদ্ধাপরাধী’ এবং ‘মুক্তিযুদ্ধে অনুপ্রবেশকারী’ হিসেবে উল্লেখ করেছিলেন। এছাড়া ২০১৩ সালে পৃথক অনুষ্ঠানে হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননও জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বলে এজাহারে উল্লেখ করা হয়। আদালত মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা