• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

বগুড়া শেরপুরে অস্ত্র ও বিস্ফোরকসহ ৪ মামলায় সাবেক কাউন্সিলর শুভ ইমরান গ্রেফতার

শেরপুর বগুড়া প্রতিনিধি / ১৭৬ Time View
Update : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

 

 

বগুড়ার শেরপুর পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শুভ ইমরানকে চারটি মামলায় গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ।

 

জানা গেছে, গত ২ নভেম্বর ২০২৪ সালে শেরপুর থানায় দায়ের হওয়া অস্ত্র ও বিস্ফোরক আইনের মামলা (মামলা নম্বর ২)-এর তদন্তে তার সংশ্লিষ্টতা পাওয়া যায়। তদন্তকারী কর্মকর্তা এসআই তোফাজ্জল হোসেন তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে রবিবার (গতকাল) ঢাকার আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

 

পুলিশ জানায়, শুভ ইমরানের বিরুদ্ধে বগুড়া জেলার শাহজাহানপুর থানায় একটি, ধুনট থানায় একটি এবং শেরপুর থানায় দুটি—এই মোট চারটি মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

 

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মুঈনদ্দিন বলেন, “শুভ ইমরান অস্ত্র, বিস্ফোরক ও অন্যান্য অপরাধ সংশ্লিষ্ট মামলার পলাতক আসামি। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে চারটি মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে  পাঠানো হয়েছে।”

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা