• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

উল্লাপাড়ায় বিএনপি’র নির্বাচনী জনসভায় জনসমুদ্রে পরিণত

জি.এম স্বপ্না,সিরাজগ / ১২৪ Time View
Update : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

গতকাল সোমবার বিকেলে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনে বিএনপি’র মনোনীত এমপি প্রার্থী এম.আকবর আলীর নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছিল। প্রার্থী এম,আকবর আলী ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়ী করার আহবান জানান উপস্থিত হাজার হাজার জনতাকে। তিনি বলেন,এটাই আমার শেষ নির্বাচন। জীবনে আর হয়তো নির্বাচন করতে পারব না। আমি এই আসনে দুই বার বিএনপি দলীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগের ক্ষেত্রে দৃশ্যমান উন্নয়ন করেছি। আমার নিজের আর চাওয়া পাওয়ার কিছু নেই। নির্বাচিত হলে আমি নিঃস্বার্থভাবে উল্লাপাড়া-সলঙ্গাবাসীর সেবা করতে চাই।

উল্লাপাড়া উপজেলা বিএনপি আয়োজিত এই সমাবেশে এম.আকবর আলী নিজেই সভাপতিত্ব করেন। কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাওসার আহম্মেদ রনির সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,বিএনপি’র রাজশাহী বিভাগীয় সংগঠনের সাংগঠনিক সম্পাদক এ্যাড.শাহিন শওকত।বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাড. সিমকী ইমাম,সাবেক ডিআইজি খান সাঈদ হাসান জ্যোতি, উল্লাপাড়া পৌরসভার সাবেক মেয়র বেলাল হোসেন,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, শফিউল মোমেন শফি ও জাহিদুল ইসলাম মিষ্টারসহ অনেকে।
প্রধান অতিথি এ্যাড.শাহিন শওকত তার বক্তব্যে বলেন,জামায়াত আমীর শফিকুর রহমান বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে ভাগাভাগি করে দেশ পরিচালনার প্রস্তাব করেছিলেন। কিন্তু তারেক রহমান তাতে সম্মত হননি। তার কারণ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি তিন বার রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে দক্ষতার সঙ্গে দেশ পরিচালনা করেছেন। বিএনপির রাষ্ট্র পরিচালনার সক্ষমতা রয়েছে। তাই ভাগাভাগি করে রাষ্ট্র পরিচালনার কোন সুযোগ বিএনপির কাছে নেই। বিএনপি নির্বাচিত হলে এককভাবে সরকার গঠন করবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা