• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

বরিশালে জামায়াতের জনসভায় মানুষের ঢল

অনলাইন ডেস্ক / ১৪০ Time View
Update : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬

নির্বাচনি জনসভায় যোগ দিতে বরিশালে যাচ্ছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার বেলা ১১টায় মেহেন্দীগঞ্জ উপজেলা শহরের আরসি কলেজ মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

এই জনসভার যোগ দিতে এরইমধ্যে জামায়াতে ইসলামীর বিপুল সংখ্যক নেতাকর্মী আরসি কলেজ মাঠে জড়ো হয়েছেন। বরিশালের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন তারা। দলীয় নেতাকর্মী আর সাধারণ মানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে জনসভাস্থল। মাঠ ছাড়িয়ে আশেপাশের সড়কগুলোতেও জড়ো হচ্ছেন নেতাকর্মীরা।

জামায়াতে ইসলামী সূত্রে জানা গেছে, মেহেন্দীগঞ্জ উপজেলা আমির শহিদুল ইসলামের সভাপতিত্বে এই সমাবেশে বক্তব্য রাখবেন দলের স্থানীয় এবং কেন্দ্রীয় নেতারা। বেলা ১১টায় হেলিকপ্টারযোগে মেহেন্দীগঞ্জে এসে পৌঁছে জনসভায় যোগ দেবেন জামায়াত আমির।

মেহেন্দীগঞ্জের জনসভা শেষে পটুয়াখালীর বাউফলে জামায়াত আয়োজিত জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা