• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

এইচএসসি-সমমান পরীক্ষা ৭ জুন থেকে শুরুর প্রস্তাব

অনলাইন ডেস্ক / ১০১ Time View
Update : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৭ জুন থেকে শুরু করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড।
রোববার (২৯ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বোর্ড চেয়ারম্যানদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত এক বোর্ড চেয়ারম্যান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পরীক্ষা ঘনিয়ে আসায় একটি নির্দিষ্ট সময় নির্ধারণের জন্য এ বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেখানে প্রাথমিকভাবে ৭ জুন থেকে পরীক্ষা শুরুর বিষয়ে মতৈক্য হয়।
তবে এই সিদ্ধান্ত কার্যকর করতে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন-এর চূড়ান্ত অনুমোদন প্রয়োজন। অনুমোদন পেলেই এ বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
এদিকে, সংসদ অধিবেশন থাকায় সংশ্লিষ্ট মন্ত্রী বৈঠকে উপস্থিত ছিলেন না বলেও জানা গেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা