• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

গাইবান্ধায় আজ থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা, আঃরাজ্জাক সরকার

গাইবান্ধা জেলা, / ২০৪ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

গাইবান্ধায় আজ থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা,
আঃরাজ্জাক সরকার

সারা দেশের ন্যায় গাইবান্ধায় দিনাজপুর শিক্ষা বোর্ডের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে।

জেলায় এসএসসি, ভোকেশনাল ও দাখিলসহ ৩ টি শিক্ষাবোর্ডে এবার মোট পরীক্ষার্থী ৩৪ হাজার ৫শত ২৭ জন।

এর মধ্যে এসএসসিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা শাখায় ছাত্র ১৩ হাজার ৮ শত ৪৬ জন এবং ছাত্রী ১২ হাজার ৪ শত ৩৯ জন সহ মোট ২৬ হাজার ২ শত ৮৫ জন। দাখিল ৫ হাজার ৯ শত ৮ জন, ভোকেশনাল ২ হাজার ৫ শত ৯৮ জন। মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ৩ শত ৬১ টি। তার মধ্যে সরকারি রয়েছে ৯ টি। জেলায় এসএসসি ৪২ টি, দাখিল ১১ টি, এসএসসি(ভোকেশনাল) ও দাখিল(ভোকেশনাল)১৫ টিসহ মোট ৬৮ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ।

সকাল ১০ টায় বাংলা প্রথমপত্র দিয়ে এসএসসি প্রথম দিনের পরীক্ষা শুরু হয়েছে যা শেষ হবে দুপুর ১ টায়। লিখিত পরীক্ষা শেষ হবে আগামী ২০ মে বুধবার । ৭-১৪ জুন ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষা নির্বিগ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পাশাপাশি নকল এড়াতে প্রত্যেকটি কেন্দ্রে সিসি ক্যামেরা ও নেটওয়ার্ক জ্যামার স্থাপন করা হয়েছে। এছাড়াও চর অঞ্চলের পরীক্ষার্থীদের জন্য যাতায়াতের বিশেষ ব্যবস্থা করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। সেই সাথে প্রশ্ন জালিয়াতি ঠেকাতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা