• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

গাইবান্ধায় হামের টিকাদান কর্মসুচী শুরু হয়েছে

আঃ রাজ্জাক সরকার গাইবান্ধা জেলা প্রতিনিধি / ১১৭ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

 

সারা দেশের ন্যায় গাইবান্ধা জেলায় তিন সপ্তাহব্যাপী হাম রোগের টিকাদান কর্মসুচি শুরু হয়েছে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের অধিনে গাইবান্ধা জেলা সিভিল সার্জনের তত্বাবধানে পরিস্থিতি মোকাবিলায় গতকাল(২০ এপ্রিল)সোমবার ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে ১ ডোজ হাম-রুবেলা নামক বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়।

জেলার ৭ উপজেলা ও পৌরসভাগুলোতে ২ হাজার ৪০ টি অস্থায়ী ও ১০ টি স্থায়ী কেন্দ্রে একযোগে এই টিকাদান কর্মসুচি বাস্তবায়ন হবে।

যা চলবে ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত (সাপ্তাহিক ছুটির দিন ব্যাতিত)। টিকাদান কর্মসুচিতে জেলায় ২ শত ৯২ টি দল ও ৫৮৪ জন সেচ্ছাসেবক হিসেবে কাজ করছে।

জেলা জুড়ে প্রায় ২ লাখ ৮০ হাজার ৪৫৫ শিশুকে এই টিকার আওতায় আনা হবে বলে জানা গেছে। এদের মধ্যে ১ লাখ ৩৮ হাজার ১৯৭ জন ছাত্র ও ১লাখ ৩৮ হাজার ১ শত ৭৯ জন ছাত্রী রয়েছেন।

এদিকে গত ৭২ ঘন্টায় ৫ জন শিশু রোগী সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছে। গাইবান্ধা জেলায় হাম উদ্বেগজনক নয় বলে জানিয়েছেন সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার আসিফ উর রহমান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা