• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

গাইবান্ধায় মাদকবিরোধী সংগঠনের কার্যালয় উদ্বোধন

আঃ রাজ্জাক সরকার ‎গাইবান্ধা জেলা, / ১৫৩ Time View
Update : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

‎গাইবান্ধায় মাদকবিরোধী সংগঠনের কার্যালয় উদ্বোধন,


‎গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের উত্তরধানঘড়া গ্রামে সোমবার (২৭ এপ্রিল) বিকাল ৫টায় মাদকবিরোধী আন্দোলন ও সুস্থ সমাজ গঠন কেন্দ্র-এর কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার রহমান এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধা কার্যালয়ের উপ-পরিচালক রফিকুল ইসলাম।
‎প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সরকারের কার্যক্রমের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। তিনি মাদক প্রতিরোধে প্রশাসন, পরিবার ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন এবং তরুণদের সচেতনতামূলক কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
‎সভাপতির বক্তব্যে জুলফিকার রহমান বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।
‎অনুষ্ঠানে সমাজসেবক মাহমুদার রহমান মুকুলসহ অন্যান্য বক্তারা মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
‎এ সময় সংগঠনের উপদেষ্টাদের মধ্যে বক্তব্য দেন শিক্ষক ফরহাদ আলী, আব্দুল কাহার সিদ্দিক, আবুল কালাম আজাদ, শামীম আহম্মেদ পলাশ এবং সদস্য শাকিবুল আলম শাকিব প্রমুখ।
‎বক্তারা বলেন, মাদক একটি গুরুতর সামাজিক সমস্যা। এটি প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন ও স্থানীয় সমাজের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। তারা একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
‎আলোচনা শেষে সংগঠনের কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, তরুণ সমাজ ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
‎সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ কার্যালয়েরহ মাধ্যমে এলাকায় মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার হবে এবং সচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা