• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

গুরুদাসপুরের চাচকৈর বাজারে গণসংযোগ করলেন জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা আব্দুল হাকিম

সুজাউদ্দিন মীর সুজন, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি / ২০৩ Time View
Update : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

 

নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুল হাকিম রবিবার (৩১ আগষ্ট ২০২৫) গুরুদাসপুর উপজেলার চাচকৈর বাজারে ব্যাপক গণসংযোগ করেছেন।

গণসংযোগকালে তিনি বাজারের ক্রেতা-বিক্রেতা, পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে তার জন্য দোয়া ও সমর্থন কামনা করেন। এসময় তিনি বলেন, “জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। এ অঞ্চলের মানুষের বঞ্চনা, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান সমস্যা নিরসনে আমি কাজ করে যেতে চাই।”

গণসংযোগে উপস্থিত ছিলেন স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ, বিভিন্ন পেশার মানুষসহ তরুণ ভোটাররা। তারা জানান, এলাকায় উন্নয়ন কর্মকাণ্ডে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পক্ষে কথা বলবেন এমন একজন প্রার্থীকে তারা দীর্ঘদিন ধরে প্রত্যাশা করছেন।

এসময় মাওলানা আব্দুল হাকিম আরো বলেন, সুশাসন, ন্যায় বিচার ও উন্নয়ন নিশ্চিত করতে তিনি জনগণের প্রতিনিধি হতে চান। তিনি সর্বস্তরের মানুষকে আগামী নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা