• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

পলাশবাড়ীর হরিণাথপুরে জামায়াতের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করলেন এমপি লেবু মাওলানা

পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধি / ৭৯ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

 

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা জামায়াতের ৯ নং হরিণাথপুর ইউনিয়নে কর্মী সম্মেলনে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।

আজ সোমবার বিকেলে তালুক জামিরা উচ্চ বিদ্যালয়ের একটি হলরুমে জনাকীর্ণ এক কর্মী সম্মেলনের মধ্য দিয়ে এই ঘোষণা দেয়া হয়। চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দেয়া ঐ ইউনিয়নের জামায়াতের সভাপতি হাফেজ মাওলানা মোহাব্বত আলীকে। কর্মী সম্মেলনের প্রধান অতিথি গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু এই ঘোষণা দেন।

চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণার পূর্বে প্রধান অতিথির বক্তব্যে লেবু মাওলানা বলেন, জামায়াত এমন একটি সংগঠন যে সংগঠনটির শীর্ষ থেকে নিম্নস্তর পর্যন্ত পরামর্শের ভিত্তিতে চলে। আজকে এখানে যার নাম ঘোষণা করা হবে অত্র ইউনিয়নের সকল নেতা-কর্মী এবং দায়িত্বশীলগণের পরামর্শের ভিত্তিতেই তার নাম চূড়ান্ত করা হয়েছে। এ সময় তিনি মোহাব্বত আলীকে বিজয়ী করার লক্ষ্যে সকল নেতা-কর্মীদের শীসা ঢালা প্রাচীরের ন্যায় কাজ করার আহ্বান জানান।

এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান প্রার্থী ও ৯ নং হরিণাথপুর ইউনিয়ন জামায়াতের তত্ত্বাবধায়ক আবু তালেব মাস্টার।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সাখাওয়াত হোসেন এবং উপজেলা ওলামা পরিষদের সভাপতি ও বেতকাপা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী আব্দুল মজিদ আকন্দ।

কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াত সভাপতি মোহাব্বত আলী এবং পরিচালনা করেন সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা