• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

গোবিন্দগঞ্জে কারগাড়ী যোগে ছাগল চুরির সময় জনতার হাতে আটক-২

পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধি / ৯১ Time View
Update : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের দিঘীরহাট বাজারে কারগাড়ীতে ছাগলসহ চোরকে আটক করে জনতা।

সোমবার, (২৭,এপ্রিল-২৬) বিকেলে কামদিয়া ইউপির চেয়ারগ্রামস্থ দিঘীর হাট টু ঘোড়াঘাট রোডে কার গাড়ী যোগে এক কৃষকের ছাগল রাস্তা হতে চুরির উদ্দেশ্যে গাড়িতে উঠিয়ে নিয়ে,দিঘীরহাট বাজারের দিকে রওনা দিলে কেউ একজন দেখতে পেয়ে,বাজারে অবস্থানরত পরিচিত জনের কাছে ফোন দিয়ে বলেন,সাদা কালারের কারগাড়ীটিকে আটক করতে।

তাৎক্ষনিক বাজারের লোকজন কার গাড়িটিকে আটক করার জন্য দিঘীর হাট বাজারস্থ চার মাথায় অবস্থান নেয়। গাড়িটি নিকটে আসামাত্রই জনতা গাড়িটিকে আটক করতে সক্ষম হয়েছে।

গাড়িটিকে আটক করার পরে গাড়ি থেকে ছাগলটি নামিয়ে নিয়ে,বৈরাগী হাট পুলিশ তদন্ত কেন্দ্রে মোবাইল করে বিষয়টি জানানো হলে,বৈরাগী হাট তদন্ত কেন্দ্র হতে পুলিশ এসে চোর দ্বয় কে ছাগল ও গাড়ি সহ আটক করে থানা নেয়া হয়। এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে চুরির মামলা দায়ের করা হবে জানিয়েছেন পুলিশ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা