• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

জয়পুরহাটে শিশুকে বেধড়ক মারধর, থানায় মামলা

জয়পুরহাট প্রতিনিধি / ৪৫ Time View
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

 

জয়পুরহাটে পড়া দিতে না পারার অজুহাতে ৯ বছর বয়সী এক আবাসিক মাদ্রাসাছাত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে মাদ্রাসার পরিচালকের বিরুদ্ধে। বুধবার বিকেল ৪টায় এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন।
অভিযুক্ত জালাল উদ্দিন (৬০) শহরের নতুনহাট এলাকার হযরত খাদিজাতুল কোবরা হাফিজিয়া মহিলা মাদ্রাসার পরিচালক ও শিক্ষক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার কুসুম্বা ইউনিয়নের রহমতপুর গ্রামের রেজওয়ান হোসেনের মেয়ে ওই মাদ্রাসার আবাসিক বিভাগে পড়ছিল। গত সোমবার সকালে পড়া দিতে না পারায় শিক্ষক জালাল উদ্দিন ওই ছাত্রীকে বেতের লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেন। এদিন সন্ধ্যায় মাদ্রাসা থেকে ফোন পেয়ে বাবা রেজওয়ান হোসেন সেখানে যান এবং মেয়ের শরীরে আঘাতের চিহ্ন দেখতে পান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। দু’দিন চিকিৎসা শেষে তাকে বাড়ি নেওয়া হয়েছে।
জয়পুরহাট থানার ওসি নুরে আলম সিদ্দিকী জানান, এ ঘটনায় শিশু আইনের ৭০ ধারায় মামলা দায়ের করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা