• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

দুপচাঁচিয়ায় মেয়ের ধারালো বটির আঘাতে বাবা আহত \ থানায় মামলা

দুপচাঁচিয়া প্রতিনিধি / ১১২ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

বগুড়ার দুপচাঁচিয়ায় জোরপূর্বক সম্পত্তি লিখে নেয়ার জন্য এক কলেজছাত্রী তার নিজ জন্মদাতা বাবা বেলাল হোসেন(৬৬)কে ধারালো বটি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে। আহত বেলাল হোসেন উপজেলার তালোড়া ইউনিয়নের খানপুর সরদারপাড়া গ্রামের মৃত হাতেম আলীর সরদারের ছেলে। গত ১১মে সোমবার দিবাগত রাতে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় আহতের বড় ভাই আমজাদ হোসেন সরদার ১২মে মঙ্গলবার রাতে দুপচাঁচিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনার পর হতে মিম আক্তার লাপাত্তা রয়েছে।
আহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার রাতে রাতের খাবার শেষে বেলাল হোসেন সহ পরিবারের সকল সদস্য ঘুমিয়ে পড়েন। এ সুযোগে বেলালের ছোট মেয়ে মিম আক্তার(২০) বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের অনার্স পড়–য়া ছাত্রী ধারালো বটি নিয়ে তার ঘুমন্ত বাবাকে এলোপাথারি কোপাতে থাকে। এসময় বেলালের চিৎকারে পরিবারের অন্যান্য লোকজন এগিয়ে এসে তাকে আহত অবস্থায় উদ্ধার করেন। ততক্ষনে বেলালের দুই হাতের ৬টি আঙ্গুল মারাত্বক ক্ষতিগ্রস্ত হয় এবং গলা কেটে গিয়ে মারাত্বক আহত হন। পরে তাকে আহত অবস্থায় আহতের ভাই ও ভাতিজারা দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে(শজিমেক) প্রেরণ করা হয়।
আহত বেলাল কান্না জড়িত কণ্ঠে জানান, আমার পরিবারে ৬টি কন্যা সন্তান ছিল। ইতিপূর্বে ৩টি কন্যা সন্তান মারা গিয়েছে। দুই মেয়েকে বিয়েও দেয়া হয়েছে। কিন্তু কলেজ পড়–য়া ছোট মেয়ে মিম আক্তার তাদের ভাগের সম্পত্তি তাদের নামে লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকে। লিখে না দেওয়ায় সে ক্ষিপ্ত হয়ে এহেন ঘটনা ঘটিয়েছে।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান জানান, মেয়ে কর্তৃক বাবাকে বটি দিয়ে কুপিয়ে আহতের ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। মামলার একমাত্র আসামীকে গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা