• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

জুলাই আন্দোলনে আহতদের সাক্ষ্যে শুরু হচ্ছে সালমান-আনিসুল হকের বিচার

অনলাইন ডেস্ক / ১১৯ Time View
Update : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬

জুলাই গণ-অভ্যুত্থানে গণহত্যার উসকানি ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে আজ থেকে আনুষ্ঠানিকভাবে সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে। রোববার (২২ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই বিচারিক কার্যক্রম অনুষ্ঠিত হবে।

​ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, এই মামলায় রাষ্ট্রপক্ষে প্রথম সাক্ষ্য দেবেন জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত এক ব্যক্তি। এর আগে ১০ ফেব্রুয়ারি প্রসিকিউশনের সূচনা বক্তব্যের মাধ্যমে এই মামলার বিচারিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অপরাধ প্রমাণে মোট ২৮ জন সাক্ষী তাদের জবানবন্দি দেবেন।

প্রসিকিউশনের দাবি অনুযায়ী, গত জুলাই মাসে ছাত্র-জনতার আন্দোলন দমনে এই দুই হাই-প্রোফাইল ব্যক্তি ধারাবাহিকভাবে গোপন বৈঠক করে দমন-পীড়নের ‘নীল নকশা’ তৈরি করেছিলেন। তাদের ফোনালাপ এবং উসকানিমূলক বক্তব্যের পরেই দেশজুড়ে নির্বিচারে গুলি চালিয়ে হত্যাকাণ্ড ঘটানো হয় বলে অভিযোগ আনা হয়েছে।

​উল্লেখ্য, গত ১৩ আগস্ট রাজধানীর সদরঘাট এলাকা থেকে পালানোর সময় এই দুজনকে গ্রেপ্তার করা হয়। ১২ জানুয়ারি তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা