• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

ঠাকুরগাঁওয়ে নাগরিক উন্নয়ন দাবিতে ছাত্র-জনতার বিশাল মানববন্ধন অনুষ্ঠিত

নয়ন হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি / ৮৯ Time View
Update : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

 

ঠাকুরগাঁওয়ে নাগরিক উন্নয়নের দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে শহরের গুরুত্বপূর্ণ সড়কে নাগরিক উন্নয়ন ফোরাম এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ঠাকুরগাঁওবাসী মেডিকেল কলেজ হাসপাতাল চালু, বন্ধ হয়ে যাওয়া বিমানবন্দর পুনরায় চালু, শিল্পোন্নয়নের জন্য ইপিজেড (রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল) এবং একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে। কিন্তু এখনো এসব গুরুত্বপূর্ণ উন্নয়ন দাবি বাস্তবায়ন হয়নি, যা জেলার জনগণের দীর্ঘদিনের প্রত্যাশাকে ব্যর্থ করছে।

এসময় বক্তারা সরকারের প্রতি দ্রুত এসব দাবি বাস্তবায়নের জোর আহ্বান জানান।

মানববন্ধনে জেলা বিএনপির সভাপতি ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান তুহিন, জেলা যুবদলের সদস্য সচিব জাহিদুর রহমান জাহিদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ বলেন, ঠাকুরগাঁও জেলা সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখানে শিল্প, শিক্ষা ও চিকিৎসা খাতে বিশেষ উদ্যোগ জরুরি। জনগণের স্বার্থে মেডিকেল কলেজ হাসপাতাল ও বিমানবন্দর দ্রুত চালু করে, ইপিজেড ও পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করে সরকারকে ঠাকুরগাঁওবাসীর প্রতি দায়বদ্ধতার পরিচয় দিতে হবে।

মানববন্ধনে অংশগ্রহণকারী ছাত্র-জনতা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা