• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

‎পৌরসভায় নাগরিক সেবা ও উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেরপুর বগুড়া প্রতিনিধি / ৭৬ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

‎বগুড়ার শেরপুর পৌরসভার উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করা এবং নাগরিক সেবা বাড়ানোর লক্ষ্যে কর্মকর্তা-কর্মচারী ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার (১৫ মে) দুপুর ১২টার দিকে পৌরসভা কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শেরপুর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মো. সিরাজ।

‎এসময় তিনি বলেন, পৌরসভাকে আধুনিক ও নাগরিকবান্ধব প্রতিষ্ঠানে রূপ দিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। উন্নয়নের স্বার্থে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

‎মতবিনিময় সভায় সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে পবিত্র ঈদুল ফিতরের পর পৌর এলাকার সব অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হবে।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র জানে আলম খোকা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু এবং সাবেক পৌর মেয়র স্বাধীন কুমার কুন্ডু।

‎এছাড়া বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, মাহবুবুর রহমান, শাহাবুল করিম, জাকারিয়া মাসুদ ও শিমুল।

‎সভায় পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা ও রাস্তাঘাট উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সমাপনী বক্তব্যে পৌর প্রশাসক সাইদুজ্জামান হিমু বলেন, পর্যায়ক্রমে পৌরসভার সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি শহরকে যানজট ও দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা