• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান উপলক্ষে সাংবাদিক সম্মেলন

নয়ন হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি / ৮৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান উপলক্ষে সাংবাদিক সম্মেলন

ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই প্রেস কনফারেন্সে জেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে হাম ও রুবেলা রোগ প্রতিরোধে গণটিকাদান কার্যক্রমের গুরুত্ব তুলে ধরা হয়।

সভায় জানানো হয়, আগামী ২০ এপ্রিল থেকে ১৫ মে ২০২৬ পর্যন্ত জেলায় এই টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ে নির্ধারিত কেন্দ্রের মাধ্যমে শিশুদের এই টিকা প্রদান করা হবে।

প্রেস ব্রিফিংয়ে জেলা সিভিল সার্জন কর্মকর্তা ডাঃ আনিছুর রহমান বলেন, ঠাকুরগাঁও জেলায় এই ক্যাম্পেইনের আওতায় মোট ১ লাখ ৪২ হাজার ৫১১ শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্যমাত্রা অর্জনে জেলায় মোট ১৩৬৩টি টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে ৬টি স্থায়ী ও ১৩৫৭টি অস্থায়ী। ক্যাম্পেইন চলাকালে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সব শিশুকে এই টিকা প্রদান করা হবে।

তিনি আরো বলেন, হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক রোগ হলেও সময়মতো টিকা গ্রহণের মাধ্যমে এ রোগ প্রতিরোধ করা সম্ভব। তাই অভিভাবকদের সচেতন হয়ে নির্ধারিত কেন্দ্রে শিশুদের টিকা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বাস্থ্য কর্মকর্তারা জানান, টিকাদান কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং মাঠপর্যায়ে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য বিভাগ আশা প্রকাশ করেছে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় ঠাকুরগাঁও জেলায় হাম-রুবেলা প্রতিরোধে এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ইফতেখাইরুল ইসলামসহ জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।ড়


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা